এসএসসি ৯৮- এইচএসসি ২০০০ ব্যাচের ইফতার মাহফিল ৩১ মে
মাত্র সাতজন দিয়ে শুরু আজ আট হাজার সদস্যের এক বিশাল মেলাবন্ধন। ২১ বছর আগে স্কুল আর ১৯ বছর আগে কলেজের গণ্ডি ছাড়লেও সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্যাচমেটদের একত্র করতে এই গ্রুপ তৈরি করা হয়। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। কিন্তু বেশির ভাগ সদস্য একে অন্যকে চিনে না। দেখা হয়নি একজনের সঙ্গে অন্যজনের। তাই এবার ৩১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারস ক্যাফেটেরিয়ায় আয়োজন করেছে ইফতার মাহফিলের।

Comments
Post a Comment